বিয়ানীবাজার পৌর বিএনপির উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক গণদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি: ফয়সল আহমদ চৌধুরী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সিলেট-৬
পিএসজি স্কুল মাঠে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কবির আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন ও মিসবাহ উদ্দিনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও দেশবাসীর শান্তি ও কল্যাণ কামনা করা হয়।